বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

অবশেষে মুক্তির অনুমতি পেল ‘মেকআপ’

বিনোদন ডেস্ক : অবশেষে গত ১৭ ডিসেম্বর অনন্য মামুনের ‘মেকআপ’ সিনেমাটি হলে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, অবশেষে ‘মেকআপ’ সিনেমাটি হলে মুক্তি দিতে পারছি ভালো লাগছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তির পরিকল্পনা করছেন।

সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, মাত্র ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এইটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কিছু ছবি ব্যবহার করা হয়েছিলো, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেইসাথে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে।

নায়িকা রিয়েলি বলেন, সিনেমাটি আমার ক্যারিয়ার প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছিলাম। কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে মুক্তি অনুমতি পেয়েছে। আমি খুবই খুশি। এই ছবিতে আমার জার্নিটা একবারে অন্যরকম দেখতে পারবেন দর্শক। বর্তমান প্রেক্ষাপৃট এবং আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। আমি এবং রোশান ভাইকে নতুন ভাবে দেখতে পারবেন দর্শক। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন।

‘মেকআপ’ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। সিনেমাটিতে চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান। চরিত্রটির নাম শাহবাজ খান। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন নায়ক জিয়াউল রোশান, পায়েল মুখার্জী, বিশ্বজিৎ মুখার্জী প্রমুখ।

নির্মাতা অনন্য মামুন চার বছর আগে নির্মাণ করেছিলেন ‘মেকআপ’ শিরোনামের সিনেমাটি। শোবিজ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছবিটি আবারও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। এবারও সিনেমা থেকে কিছু অংশ বাদ দিতে বলা হয়। নানা প্রক্রিয়া শেষে অবশেষে গত ১৭ ডিসেম্বর সিনেমাটি সিনেমা হলে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

সর্বশেষ পাওয়া সংবাদ