শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

অর্থহীনের সাবেক গিটারিস্ট পিকলু মারা গেছেন

বিনোদন ডেস্ক : অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ব্যান্ড ‘অ্যাভয়েডরাফা’র রাএফ আল হাসান রাফা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাএফ আল হাসান রাফা লিখেছেন, ‌‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফর্মেন্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।’

শোক প্রকাশ করে রাফা লেখেন, ‌‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তার শূন্যতা কখনো পূরণ হবে না।’

আশির দশকের মাঝামাঝি থেকে হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন পিকলু। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন। এরপর অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের অদ্ভুত সেই ছেলে, সূর্য, রাতের ট্রেন, গুটি ফ্রম হেল, নির্বোধসহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।

সর্বশেষ পাওয়া সংবাদ