বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি রাজনৈতিক নেতা ও স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। যিনি সবার কাছে মওলানা ভাসানী হিসেবে পরিচিত। এবার তার জীবনী আসছে রূপালি পর্দায়।

১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মওলানা ভাসানী। তাই আগামী বছরের ১৬ মে ছবিটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করেছেন নির্মাতা। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

ডায়মন্ড বলেন, সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তার অনেক কীর্তি ও গল্প অজানা নতুন প্রজন্মের কাছে। সেজন্যই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি, একটি তথ্যবহুল সিনেমা বানাতে পারব।

তিনি আরও জানান, এখন ঘোষণা দিলেও দেড় দশকেরও বেশি সময় ধরে মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছেন। ২০০৬ সালের দিকে সিদ্ধান্ত নিয়েছিলেন ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজের মধ্যে রেখেছিলেন স্বপ্নটা।

মওলানা ভাসানীর ১৩ বছর বয়স থেকে সিনেমার কাহিনি শুরু হবে। এতে ভাসানী চরিত্রে অভিনয় করবেন তিনজন অভিনেতা। অবশ্য এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। অডিশনের মাধ্যমে নিতে চান নতুন মুখ। সব চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সিনেমার শিল্পীদের নাম জানাবেন নির্মাতা।

সর্বশেষ পাওয়া সংবাদ