শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

বাংলাদেশের ছবি থেকে বাদ ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : দুই ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার পাশাপাশি বাংলাদেশের অনেক ছবিতেই কাজ করেছেন তিনি। কিছুদিন আগে জানা গিয়ে ছিলো অভিনেত্রী সময়ের আলোচিত নির্মাতা রাশিদ পলাশের ‘তরী’ শিরোনামের ছবিতে কাজ করতে যাচ্ছেন। নতুন খবর হচ্ছে ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ নিজেই।

চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই বাদ দিতে হয়েছে এ অভিনেত্রীকে বলে জানা গেছে।

ঋতুপর্ণাকে বাদ দেওয়াকে প্রয়োজনীয় সংস্কার উল্লেখ করে এই নির্মাতা বলে, বিষয়টি এরকম না আবার অনেকটা এরকম। আসলে চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। সে কারণেই প্রয়োজনীয় সংস্কার।

পরিচালক জানান, শনিবার কলকাতা থেকে ফিরেছেন তিনি। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতেই সেখানে গিয়েছিলেন। ঋতুপর্ণার শূন্যস্থান পূরণ করলেন চরিত্রটির পরিধি বাড়ছে বলে জানান পরচালক।

‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী।

আরও পড়ুন:

জামদানী পরে কটাক্ষের শিকার, জবাব দিলেন জয়া

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা

সর্বশেষ পাওয়া সংবাদ