শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বেইলি রোডে তার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তানজিকা নিজেই।

হুট করে নিয়ে করার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি। হুট করে বিয়ের কাজ সেরে ফেললেও এ মাসের মধ্যেই বিবাহপরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে।

এদিকে তানজিকা আমিনের মা ইসমত আরা মিনার বিয়ে হয় আজ থেকে ৪০ বছর আগে। মা যত্নে রেখে দিয়েছিলেন তার বিয়েতে পরা শাড়িটি। মায়ের বিয়ের ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তার মায়ের বিয়ের শাড়িটি পরে।

মায়ের শাড়ি পরে বিয়ের প্রসঙ্গে তানজিকা বলেন, বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল। বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম করেছে, সে বলল, “আপু আন্টির শাড়িটা এত সুন্দর! এটা কেটে ওড়না কেন বানাবে? এটা কেন তুমি বিয়েতে পরছ না?” তারপর ভাবলাম, আসলেই কেন নয়! এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সে রকম ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশা করা।

জানা গেছে, এই অভিনয়শিল্পীর বর অস্ট্রেলিয়াপ্রবাসী, নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন।

তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপর বিয়ে পর্যন্ত আসে।

সর্বশেষ পাওয়া সংবাদ