বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

এবার শুটিং ফ্লোরে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক : একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খানকে। কখনো ফোনে কখনোবা সরাসরি পুলিশের ফোনে ম্যাসেজ করে। এমকি অভিনেতার বাড়িতেও গুলি করা হয়েছিল। তবে এবার সরাসরি শুটিং সেটে অভিনেতাকে খুনের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।

মিন্টের প্রতিবেদন বলছে, সালমান খানের আসন্ন সিনেমার শুটিং করছিলেন মুম্বাইয়ের দাদারে। সেখানে এক ব্যক্তি সালমানের ভক্ত বলে শুটিং দেখার চেষ্টা করছিলেন, তখন নিরাপত্তারক্ষীরা তাকে সরে যাওয়ার অনুরোধ করেন। ওই ব্যক্তি এতে ক্ষুব্ধ হন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তর্কের সময় ওই ব্যক্তি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম উল্লেখ করেন, যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে। এক পর্যায়ে তিনি অভিনেতাকে খুনের হুমকি দেন সবার সামনেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা দল সঙ্গে সঙ্গেই পুলিশের সাহায্য চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে তাদের হেফাজতে নেয়।

শুটিং সেটে হুমকি প্রদানকারী ২৬ বছরের সেই যুবককে ব্যক্তি নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি। তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, সালমান খানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন ওই যুবক।

উল্লেখ্য, সালমান খানকে খুনের হুমকি দিচ্ছি মূলত লরেন্স বিষ্ণোইয়ের দলের পক্ষ থেকে। তারা এটা স্বীকারও করেছে। এ কারণে কয়েকমাস ধরেই অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু হত্যার হুমকি থামছে না। একের পর এক হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান। নিজের নিরাপত্তা আরও জোরদার করতে থেমে নেই সালমান। সম্প্রতি ২ কোটি রুপি দিয়ে দুবাই থেকে নতুন একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ