শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

ভারতে বন্ধ, পাকিস্তানও ফিরিয়ে দিল শাকিবের ‘দরদ’ সিনেমা

বিনোদন ডেস্ক : ভারত ও পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেলো না ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘দরদ’। গত শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দরদ’। এছাড়া বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি।

জানা যায়, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ রয়েছে। এদিকে প্রিভিউয়ের পর পাকিস্তানেও সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি।

এদিকে দেশের ৮৩ টি প্রেক্ষাগৃহে মুক্তির পরই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে মুক্তির দ্বিতীয় দিন থেকেই দর্শক কমতে শুরু করে ‘দরদ’-এর।

এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, একটি প্রিভিউ কমিটি প্রত্যাখ্যান করেছে। আরও কমিটি আছে, তারা দেখার পর গৃহীত হতে পারে।ভারতে ছবি মুক্তি পেল না কেন জানতে চাইলে তিনি বলেন, ভারতে ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে। আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারবো।

রোমান্টিক ও থ্রিলারধর্মী ‘দরদ’ সিনেমায় তিনটি ভিন্ন লুকে ধরা দিয়েছেন শাকিব। সিনেমাটিতে তার অভিনীত চরিত্র ‘দুলু মিয়া’। তাকে কখনও বোকা, কখনও পাগল, কখনও প্রেমিক আবার কখনও খুনি রূপে দেখা গেছে।

উল্লেখ্য, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলছে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ