সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিনোদন

সালমানের ‘টাইগার থ্রি’র সাথে ভারতে শাকিবের ‘প্রিয়তমা’!

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তির পর ঢালিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য পাওয়ার গৌরব অর্জন করে।

নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান। সিনেমাটিতে শাকিব খানেরবিপরীতে অভিনয় করেছেন কলকাতার টিভি সিরিয়িালের অভিনেত্রী ইধিকা পাল।

সাফল্যের ধারাবাহিকতায় এবার অলটাইম ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ মুক্তি পেতে যাচ্ছে ভারতে। আগামী ১০ নভেম্বর দেশটির পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে চলবে ছবিটি!

সাফটা চুক্তিতে সেখানে ‘প্রিয়তমা’ মুক্তি দিচ্ছে ঢাকার দ্য অভি কথাচিত্র। ভারতে সিনেমাটির পরিবেশনায় থাকছে এসএসআর সিনেমাস।

দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, দীপাবলিতে ‘প্রিয়তমা’ পশ্চিমবঙ্গে চলবে। কলকাতার বাইরে আসামেও চলবে। সেখানে শাকিব ভাইয়ের প্রচুর ফ্যান আছে। ইতোমধ্যে ভারতের সেন্সর বোর্ড থেকে ‘প্রিয়তমা’ মুক্তির অনুমতি পেয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রিয়তমা’র পরিবর্তে কোন ছবি বাংলাদেশে আসবে সেটা এখনও ঠিক করিনি। পরে জানাবো। তবে এতটুকু কনফার্ম দীপাবলিতে সালমান খানের ‘টাইগার ৩’-এর সঙ্গে চলবে শাকিব খানের ‘প্রিয়তমা’। সিনেমা হল ওটিটিতে চললেও ভারতে এখনও ‘প্রিয়তমা’র চাহিদা অনেক।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের এ ছবি মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ৪১ কোটি টাকার ব্যবসা করে।

সিনেমার পাশাপাশি ‘প্রিয়তমা’র গানগুলো ফেসবুক ইউটিউব থেকে রেকর্ড পরিমাণ ভিউ দেখা গেছে।

সিনেমা হলের পাশাপাশি ওটিটি রাইটস এবং টিভিতে শাকিবের ছবির ব্যাপক চাহিদা! যা রীতিমত অবাক করার মতো! শুধু তাই নয়, সিনেপ্লেক্সে শাকিবের দর্শক নেই বলে যে অপবাদ ছিলো, সেটাও এবার ‘প্রিয়তমা’র মাধ্যমে ঘুচিয়ে দিয়েছেন বাংলা সিনেমার রাজকুমার খ্যাত শাকিব খান।

আরও পড়ুন:

কাদের সিদ্দিকীর দলে যোগ দিলেন নকুল কুমার বিশ্বাস

‘লেডি সিংহাম’ লুকে দীপিকা

গান লিখলেন নরেন্দ্র মোদী, গাইলেন ধ্বনি ভানুশালী

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত