শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

আবরারকে নিয়ে চলচ্চিত্র, মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর

বিনোদন ডেস্ক : ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

সিনেমাটি নির্মাণ করেছেন মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। যেখানে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হবে প্রিমিয়ার। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রিমিয়ার হবে। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন।

সিনেমাটি নিয়ে নির্মাতা জিসান বলেন, আবরারের ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে। সরাসরি বায়োপিক নয়। এটির দৈর্ঘ্য ২০-২৫ মিনিট হবে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি। তবে আবরারের ঘটনাটি বুয়েটের হলেও এটির শুটিং হয়েছে জিসানের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

জিসান বলেন, বুয়েটের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি।

সর্বশেষ পাওয়া সংবাদ