শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

শাকিব খানের কোম্পানিতে যুক্ত হলেন তাহসান

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানের রিমার্ক-হারল্যান প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে যুক্ত হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় সব তারকা। এবার এই প্রতিষ্ঠানে যুক্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতিতে রিমার্ক-হারল্যানের সঙ্গে তাহসান চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান বলেন, ‘অথেনটিক কসমেটিকসের জন্য রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে।’

তিনি আরও বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সাথে যোগ দিয়ে। খুব শিগগিরই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।’

শাকিব খান বলেন, ‘তাহসানের মত মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত। রিমার্ক হারল্যান বিশ্বাস করে তার মতো গুণী মানুষের যুক্ত হওয়ায় একসঙ্গে পথচলা কোম্পানি সাফল্যকে বৃদ্ধি করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে শাকিবের এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন পরীমণি, মিম, সিয়াম, সাবিলা নূর, দীঘি, পূজা চেরী, তানজিন তিশার মতো তারকারা।

সর্বশেষ পাওয়া সংবাদ