শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে একঝাঁক তারকাসহ শাকিব খান

বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা গত ১৫ নভেম্বর দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একইসঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে। ২২ নভেম্বর দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যান শাকিব খান।

গতকাল সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সে ‘দরদ’ সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’ সিনেমায় শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছে না দর্শক। দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে চলছে সিনেমাটি।

এদিকে ‘দরদ’ মুক্তির সময় ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড়পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব। শাকিব বলেন, প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছেন দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দর্শকদের অনুভূতি খেয়াল করছি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’ ভরা ভালোবাসা।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। তা ছাড়াও অভিনয় করেছেন— বলিউডের রাহুল দেব। ওপার বাংলা থেকে রয়েছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ