শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

সিনেমায় ফিরছেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত তারকা অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘ডেস্ট্রয়’ নিয়ে ফিরছেন। ২০২৫ সালের শুরুর দিকে শুরু হবে ছবিটির শুটিং। সে বছরের কোনো এক উৎসবে মুক্তি পাবে ছবিটি।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডেস্ট্রয়’ সিনেমার প্রযোজক এম ডি ইকবাল। তিনি জানান, এরই মধ্যে অনন্ত জলিলের সঙ্গে ছবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখতে বসেছেন আব্দুল্লাহ জহির বাবু।

মাঝ সমুদ্রে অ্যাকশনধর্মী গল্পে দেখা যাবে অনন্তকে। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন যথারীতি অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। প্রযোজক এম ডি ইকবাল বলেন, ‘এই সিনেমার মাধ্যমে অনন্ত-বর্ষাকে নতুন রূপে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো দেখেননি। বলা যায়, নতুন মিশনে নামছেন অনন্ত-বর্ষা। তাদের সঙ্গে থাকবেন একঝাঁক তারকা। আপাতত তাদের নামগুলো জানাতে চাই না।’

এর আগেও প্রযোজক ইকবালের ছবিতে কাজ করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘কিল হিম’ নামের ওই সিনেমায় নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়েছিল। অনন্ত-বর্ষা ছাড়াও সেখানে অভিনয় করেছিলেন আরও বেশ কজন তারকা।

সর্বশেষ পাওয়া সংবাদ