বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা বাংলাদেশে গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী ‘প্লে উইথ আইপিডিসি’ ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতার হোটেলে আগুন - নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত
advertisement
বিনোদন

আর ছবি বানাবেন না হৃত্বিকের বাবা রাকেশ

বিনোদন ডেস্ক: বলিউডের প্রখ্যাত পরিচালক রাকেশ রোশন। অভিনয় থেকে বহুদিন আগেই অবসর নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। তারপর পরিচালক হয়ে বলিউডে নিজের ছাপ ফেলেছেন। ‘কোই মিল গ্যায়া’ থেকে শুরু করে ‘কৃষ’ হৃত্বিক রোশনের ক্যারিয়ার ব্লকবাস্টার ছবি তাঁরই। এবার পরিচালনা থেকেও অবসর নিতে চলেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ -ই হবে তাঁর শেষে ছবি। এরপর প্রযোজকের দায়িত্বে থাকলেও, রাশেক আর পরিচালনা করবেন না।

পরিচালক জানিয়েছেন, এই মূহুর্তে তিনি তাঁর প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। তবে হৃত্বিক রোশনের সুপারহিরো ছবি ‘কৃষ ৪’ তৈরি হবে। ছবির প্রযোজনা করবেন তিনিই। সাক্ষাত্‍কারে রাকেশ বলেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। বরং প্রযোজনায় থেকে নতুন নতুন ছবি অবশ্যই তৈরি করব। তবে এটা বলতে পারি, কৃষ ৪ ছবি তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত কৃষ ৪ তৈরি হবেই।’

যদিও এই বছরের শুরুতেই হৃত্বিকের ব্যাং ব্যাং, ওয়ার এবং ফাইটারের পরিচালক সিদ্ধার্থ আনন্দ সুপারহিরোর পোশাকে অভিনেতার একটি ছবি শেয়ার করেছিলেন। এবং ক্যাপশনে লেখেন, ‘তিনি ফিরে আসছেন।’

প্রসঙ্গত, রাকেশ রোশন ২০০৩ সালে সাই-ফাই ফিল্ম ‘কোই মিল গায়া’ দিয়ে ফ্র্যাঞ্চাইজি চালু করেন। পরে তিনি এটিকে ২০০৬ সালে ক্রিশ মুক্তি পায়। তারপরে ২০১৩ সালে ক্রিস ৩। অভিনেতা রোহিত এবং তাঁর ছেলে কৃষ্ণ উভয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনটি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছিল। সম্প্রতি হৃত্বিক রোশনকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারে। ছবিতে তিনি দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বেঁধেছিলেন। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ