বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা
advertisement
বিনোদন

সিনেপ্লেক্সের যুগে পা রাখলো মনিহার সিনেমা হল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের মণিহার সিনেমা হল এখন থেকে সিনেপ্লেক্স। ডিজিটাল যুগে আরও একধাপ এগিয়ে গেলো ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি। দক্ষিণ এশিয়ার মধ্যে মণিহার প্রেক্ষাগৃহ ছিল দ্বিতীয়তম। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সিনেমাপ্রেমীদের জন্য দেশের বৃহৎ সিনেমা হল মণিহার আনলো নতুনত্ব। শুক্রবার১৫ নভেম্বর সকাল সোয়া দশটায় সিনে কমপ্লেক্সের দ্বিতীয়তলায় ফিতা কেটে সিনেপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন এস ইসলাম অ্যান্ড সন্স এর পরিচালক নেহাল নাদির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু, ব্যাবস্থাপক ফারুক হোসেন ও তোফাজ্জেল হোসেন।

মনিহার সিনেপ্লেক্সের উদ্বোধনটি যশোরের সিনেমা অঙ্গনে এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে দর্শকরা শুধু সিনেমা নয়, বরং এক ভিন্ন ধরনের বিনোদনের অভিজ্ঞতা পাবেন। সিনেমার প্রতি যশোরবাসীর আগ্রহ ও ভালোবাসা এক নতুন মাত্রায় বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

প্রথম দিনে সকাল সাড়ে দশটায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনিত ছবি ‘দরদ’। ৬৬ আসন বিশিষ্ট আধুনিক সর্বশেষ প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমে এ সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করছেন দর্শকরা।

যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪শ’ ৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মণিহার প্রেক্ষাগৃহ। এবার তাতে লাগলো নতুনত্বের ছোঁয়া।

সর্বশেষ পাওয়া সংবাদ