সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিনোদন

‘লেডি সিংহাম’ লুকে দীপিকা

বিনোদন ডেস্ক: শাহরুখের ‘জওয়ান’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শক মনে ছেয়ে গেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার প্রকাশ্যে এলো পরবর্তী প্রজেক্টে তার লুক।

শোনা গিয়েছিল, বলিউডে পুলিশি অ্যাকশন সিনেমার অন্যতম প্রবর্তক পরিচালক রোহিত শেঠির আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’এ মহিলা পুলিশের চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। সেই গুঞ্জনই সত্যি হলো।

রবিবার (১৫ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দীপিকা শেয়ার করলো ‘সিংহাম এগেইন’এ তার দুটি লুক। যেখানে পুলিশি ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা মিলেছে তার। প্রকাশ্যে আসা দীপিকার দুটি ছবিতেই তাকে বেশ বোল্ড লুকে দেখা গেছে। সেই সঙ্গে ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘পরিচিত করাচ্ছি, শক্তি শেঠির সাথে’। হ্যাশট্যাগ সিংহাম এগেইন।

‘সিংহাম এগেইন’এ দীপিকার লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, বরাবরের মত এবারও দীপিকার লুকে প্রশংসায় পঞ্চ মুখ তার স্বামী ও অভিনেতা রণবীর সিং। যিনি দীপিকার পোস্টে কমেন্ট স্বরূপ লিখেছেন, ‘আগুন লাগিয়ে দিয়েছো।’

একই সঙ্গে ‘সিংহাম’ ফ্র্যাঞ্জাইজিতে দীপিকাকে স্বাগতম জানিয়ে তার লুকের ছবি পোস্ট করেছেন পরিচালক রোহিত শেঠিও। তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “নারী সীতার ও রূপ আবার দুর্গার ও রূপ। আমাদের পুলিশ ইউনিভার্সের সবচেয়ে নৃশংস ও হিংস্র অফিসারের সাথে দেখা করুন…… শক্তি শেঠি… মাই লেডি… দীপিকা সিং ”

অজয় দেবগণ অভিনীত জনপ্রিয় ফ্যাঞ্চাইজি ‘সিংহাম’ এর প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহাম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহাম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। যেখানেও প্রধান চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে।

সেই সঙ্গে আরও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার ও কারিনা কাপুর খানকে। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। সূত্র: পিঙ্কভিলাভ।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ

নিউইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত