বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা
advertisement
বিনোদন

আমির খানের হাতে আর মাত্র ১০ বছর রয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান করোনা মহামারির সময় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় ছেড়ে দেবেন। তবে পরিবারের অন্যান্য সদস্যদের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন তিনি। তারপরেও দেখা দেয় সমস্যা। ২০২২ সালে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরে। এরপর তিনি বিরতি নিলেও আাবরও ঘোষণা দেন অভিনয়ে ফেরার।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে আমির খান বলেছেন, নতুন করে অভিনয়ে ফেরার কথা ভেবে আমি ৬টি নতুন প্রজেক্ট নিয়েছিলাম। এর আগে জীবনে কোনো দিন একসঙ্গে আমি ৬টা কাজ নিয়ে চিন্তাভাবনা করিনি। কিন্তু মনে হয়েছিল হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র ১০ বছর বাকি রয়েছে। তাই এ সিদ্ধান্ত নিই’।

আমির খানের সেই সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন তার সাবেক স্ত্রী কিরণ রাও। তিনি অবশ্য আমিরের অবসর নেওয়ার পরিকল্পনাকে মানতে রাজি হননি। বরং কিরণ বর্ষীয়ান হলিউড অভিনেতা ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন। আমির অবশ্য বিষয়টিকে ব্যতিক্রম হিসেবেই দেখতে চেয়েছেন।

আমির খানের বয়স এখন ৫৯ বছর। অভিনেতার ভাষ্য, ‘জীবনকে বিশ্বাস নেই। কালই হয়তো মারা যেতে পারি। হয়তো ৭০ বছর পর্যন্ত আমি অভিনয় করব। অর্থাৎ আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে। ক্যারিয়ারের এ শেষ কয়েকটা বছরকে আমি একটু ভালো করে ব্যবহার করতে চাই’।

আমির খান আরও জানান, অভিনয় থেকে অবসর নিলে বই পড়ে এবং যোগব্যায়ামের মাধ্যমে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত মেয়ে এবং পরিবারের বাকিদের অনুরোধে তিনি আবার অভিনয়ের সিদ্ধান্ত নেন। তার ক্যারিয়ার শেষ হয়ে আসছে বলেই আগামী দিনে নতুন প্রতিভাবানদের আরও বেশি করে জায়গা করে দিতে চান এ অভিনেতা।

সর্বশেষ পাওয়া সংবাদ