বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা
advertisement
বিনোদন

ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি অ্যাপার্টমেন্ট থেকে মডেল-অভিনেতা সং জে রিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) তার বাড়ি থেকে মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অভিনেতার মরদেহের পাশেই একটি সুইসাইড নোটও পেয়েছে তারা। তবে এটি আত্মহত্যা না খুন, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

এদিকে সং জে রিমের মৃত্যুর খবরে তোলপাড় শুরু হয়ে গেছে শোবিজ ইন্ডাস্ট্রিতে। অভিনেতার এমন মৃত্যু কেউ মেনেই নিতে পারছেন না। কারণ, পুরোদমে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন তিনি। আচমকা কেন আত্মহত্যা করবেন এই অভিনেতা! এই প্রশ্ন বাসা বেঁধেছে তার ভক্তদের মনে। ইতোমধ্যে তদন্তে নেমেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টায় সং জে রিমের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ফ্ল্যাটের ভেতরে ঢুকে অভিনেতার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। পরে ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’র মতো একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের মন ছুঁয়ে যান সং জে রিম।

এছাড়া কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’, টেলি সিরিজ ‘টু উইকস’, ‘কুইন উ’ সিরিজে দর্শকের নজর কাড়েন এই অভিনেতা।

সর্বশেষ পাওয়া সংবাদ