বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানে জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য গত ১৫ সেপ্টেম্বর ‘জুরিবোর্ড’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় । সেই প্রজ্ঞাপন সংশোধনপূর্বক ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে ফের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে ‘জুরিবোর্ডে’ চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- আশির দশকের সাড়া জাগানো নায়িকা এখন বিশিষ্ট অভিনেত্রী সুচরিতা, নব্বই দশকের জনপ্রিয় নায়ক বিশিষ্ট অভিনেতা খাজা নাঈম মুরাদ, বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও চলচিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ।

পদাধিকার অনুযায়ী ‘জুরিবোর্ডের’ সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ঢাকার ভাইস চেয়ারম্যান, সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান।

‘জুরিবোর্ডে’ আরো আছেন চিত্রগ্রাহক বরকত হোসেন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, এই ‘জুরিবোর্ড’ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। আজীবন সম্মাননাসহ ২৮ টি ক্ষেত্র পুরস্কার প্রদানের জন্য বিবেচিত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ