বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
বিনোদন

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

বিনোদন ডেস্ক : গায়ক, সুরকার ও সংগীত পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (৪ নভেম্বর) জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় রাজধানীর উত্তরা থেকে তাকে গেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

এদিকে ডিএমপির জনসংযোগ শাখার এডিসি ওবায়দুর রহমান বলেন, তাপসের প্রগতি সরণির অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন চার নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা’র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।

১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলিয়ে সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।

সেদিন তাপস ফেসবুকে লিখেছেন, ‘জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।’

সর্বশেষ পাওয়া সংবাদ