শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট বেনাপোল-যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী নরসিংদীতে প্রথম ম্যারাথন, দৌড়ালেন দেড় হাজার প্রতিযোগী
advertisement
বিনোদন

প্রশংসা কুড়িয়েছে জাক মীরের ‘দ্য স্টোরি অব আ রক’ ছবিটি

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে ১৯তম তাসভীর ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে বাংলাদেশি-আমেরিকান পরিচালক জাক মীরের প্রথম সিনেমা ‘দ্য স্টোরি অব আ রক’। এ রকম উৎসবে প্রথম সিনেমার উদ্বোধনী প্রদর্শনী করতে পেরে আনন্দিত এই নির্মাতা। বার্তা সংস্থা ইউএনবিকে তিনি বলেন, ‘আমি সত্যিই এমন প্রতিযোগিতায় জায়গা করে নিতে পেরে সম্মানিত বোধ করছি।’

মা কাজের জন্য মধ্যপ্রাচ্যে চলে গেলে কিশোরী মেয়ের জীবনে আসে নতুন সব চ্যালেঞ্জ। একটি দুর্ভাগ্যজনক ঘটনায় মেয়েটির জীবনের গতিপথ বদলে যায়। এমন গল্পে নির্মিত হয়েছে ‘দ্য স্টোরি অব আ রক’। গত ১৫ থেকে ২০ অক্টোবর ওয়াশিংটনের প্যাকার আইম্যাক্স থিয়েটারে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসবটি। এতে ৯০টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি পূর্ণদৈর্ঘ্যসহ ৩০০টি সিনেমা জমা পড়ে।

জাক মীর বর্তমানে নিউ জার্সির বাসিন্দা। এর আগে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়েছেন তিনি। নিজের প্রথম সিনেমা নিয়ে জাক বলেন, ‘যদিও ফিল্মটি সত্যি গল্পের ওপর ভিত্তি করে তৈরি নয়, তবে এটি নির্মিত হয়েছে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে ঘরে নারীদের নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার সংগ্রামকে কেন্দ্র করে।’

ছবিতে মনিকা চরিত্রে অভিনয় করেছেন সাফানা নোমনি। এ ছাড়া আছেন সাহানা রহমান সুমি, নাফিসা জারিন, লারা লোটাস, সিমরিন লুবাবা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ