সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন
advertisement
বিনোদন

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির প্রাসাদের সামনে ‘নাটু নাটু’র শ্যুট

বিনোদন ডেস্ক : গোল্ডেন গ্লোব ২০২৩ জিতে নিল ‘আরআরআর’ ছবিটি।। ইতিমধ্যেই সাড়া ফেলে দেওয়া ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি ‘বেস্ট ওরিজিনাল সং’ বিভাগে ট্রফি জিতে সাড়া ফেলে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে গানটিকে কেন্দ্র করে চমকের এখানেই শেষ নেই।

এখন গানের শ্যুটিংকে কেন্দ্র করে যা জানা যাচ্ছে, তা গোল্ডেন গ্লোব জেতার মতোই বিস্ময়কর হয়তো। গানটির শ্যুট হয়েছিল ইউক্রেনে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রাসাদের সামনে! এই খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং পরিচালকই।

জানা গিয়েছে, গানটির দৃশ্যায়ন ইউক্রেনের কিভের মারিনস্কি প্যালেসের সামনে হয়েছে। এটি ইউক্রেনের প্রেসিডেন্টের প্রাসাদ। শ্যুটিং হয়েছিল, যতদূর জানা গিয়েছে, ২০২১ সালের অগাস্টে। কাগজে-কলমে ইউক্রেনের প্রেসিডেন্টের এই প্রাসাদেই থাকার কথা।

যখন গানটির দৃশ্যায়ন হয়, তখন কি ইউক্রেনে রাশিয়া অনুপ্রবেশ ঘটে গিয়েছে?

জানা গিয়েছে, আরআরআর-এর বিখ্যাত ও জনপ্রিয় এই গানটির দৃ্শ্যায়ন যুদ্ধের আগে হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। আর গানটির দৃশ্যায়ন সেলুলয়েডবন্দি হয় তার মাসপাঁচেক আগে, ২০২১ সালের অগাস্টে।

তেলুগু গান নাটু নাটু লিখেছেন চন্দ্রবোস, গানটিতে সুরোরোপ করেছেন এমএম কীরাবাণী, গেয়েছেন রাহুল সিপ্লিগুঞ্জ এবং কলা ভৈরব।

একটি ইন্টারভিউতে ছবির পরিচালক জানিয়েছেন, গানটি রিয়েল লোকেশনে শ্যুট করা। এবং লোকেশনটি ইউক্রেনে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কির প্রাসাদের সামনে। প্রাসাদটির পাশেই দেশটির পার্লামেন্ট। পরিচালক আরও জানান– ইউক্রেন প্রেসিডেন্ট নিজেই একজন অভিনেতা হওয়ায় তিনি হয়তো এইরকম লোকেশনে গানের শ্যুট করার অনুমতি দিতে দুবার ভাবেননি। এজন্য আমরা নিজেদের খুবই লাকি মনে করি। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন;

গোল্ডেন গ্লোবস জিতলো ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’

দ্বিতীয় বিয়ে করলেন রাখি

চঞ্চল চৌধুরীকে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

সর্বশেষ পাওয়া সংবাদ