বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন
বিনোদন

না ফেরার দেশে চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরী

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের খ্যাতিমান প্রযোজক, প্রদর্শক, পরিবেশক ও ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুর খবরটি জানিয়ে পরিচালক অনন্য মামুন জানান, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ২টায় ইউনাইটেড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

অনন্য মামুন আরও জানান, সাইফুল ইসলাম চৌধুরীর জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর জামে ইস্কাটন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন ৩ বার। স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্র বিকাশে দীর্ঘদিন ধরেই নিয়োজিত ছিলেন তিনি। বেশ কিছু ছবি প্রযোজনাসহ অনেক দেশি-বিদেশি ছবির পরিবেশনাও করেছেন।

চলচ্চিত্রের সবার সাথেই আন্তরিক সম্পর্ক ছিলো সাইফুল ইসলাম চৌধুরীর। একজন দানশীল মানুষ হিসেবেও অনেকের পাশে থেকেছেন আমৃত্যু। সাইফুল ইসলাম চৌধুরী স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা, নাতিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

এই সম্পর্কিত আরো

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন