শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

মনীষার কাছে ব্রিটিশ রাজবধূর বার্তা

বিনোদন ডেস্ক : বলিউডের চিরসবুজ অভিনেত্রী মনীষা কৈরালা। তার নাম শুনলেই অনেকে নস্টালজিক হয়ে পড়েন। বুকের ভেতর বয়ে চলে নব্বই দশকের রোমান্টিকতার মাতাল হাওয়া। আকর্ষণীয় ব্যক্তিত্ব, মন ভরানো হাসি আর সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের মন।

আজকাল অভিনয়ে তেমন নিয়মিত নন তিনি। বেছে বেছে কাজ করেন। সর্বশেষ সঞ্জয়লীলা বানশালির ‘হীরামান্ডি’ সিরিজ়ে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

এবার মনীষা আলোচনায় এলে ভিন্ন এক কারণে। যা বেশ চমক জাগানিয়া বটে। তার কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন ব্রিটেনের যুবরানী কেট মিডলটন।

২০১২ সালে জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন মনীষা কৈরলা। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। কর্কট রোগে আক্রান্ত হওয়ায় শরীরের পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন মনীষা। একাকিত্ব গ্রাস করেছিল তাকে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ফের কাজে ফেরেন তিনি।

এদিকে চলতি বছর মার্চ মাস নাগাদ খবর আসে কেট মিডলটনও ক্যান্সারে আক্রান্ত। যুবরানী নিজেই জানিয়েছিলেন, তার কেমোথেরাপি চলছে। তার আগে বহুদিন তিনি ছিলেন লোক চক্ষুর অন্তরালে। রাজপরিবারে কেট একা নন, রাজা তৃতীয় চার্লসেরও ক্যান্সার ধরা পড়েছে। চার্লসকে অবশ্য গত এপ্রিলেই চিকিৎসকেরা শরীর নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। কেটের স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে, কিন্তু চিকিৎসা চলমান।

যুবরানীর ক্যান্সারে আক্রান্ত জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন মনীষা কৈরালা। তিনি নিজেও নেপাল রাজপরিবারের সদস্য। তাই আরেক রাজপরিবারের সদস্যের পাশে দাঁড়াতেই চেষ্টা করেছিলেন তিনি। অবশেষে যোগাযোগ হল দুই ক্যান্সার-যোদ্ধার। কেটের পক্ষ থেকে এসেছে বার্তা।

মনীষা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেই তথ্য জানিয়ে বলেন, ‌‘অনেকদিন ধরেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। অবশেষে ব্রিটিশ রাজবধূর কাছ থেকে বার্তা পেলাম।’

তবে দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা বলেননি মনীষা কৈরালা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ