বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন
বিনোদন

হনুমানের জন্য ১ কোটি অর্থ দিলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই হাজী আলী দরগায় ১ কোটি ২১ লক্ষ টাকা দান করেছিলেন অক্ষয় কুমার। এবার অযোধ্যায় ১ কোটি দান করলেন বলিউড সুপারস্টার অক্ষয়। জানা যাচ্ছে, এই অর্থ ব্যয় হবে অযোধ্যায় হনুমানের দৈনন্দিন খাবারের জন্য। অক্ষয়ের প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা।

জানা যাচ্ছে, অযোধ্যায় জগৎগুরু স্বামী রাঘবাচার্যের নির্দেশনায় পরিচালিত হয়ে থাকে অঞ্জনেয়া সেবা ট্রাস্ট। রামমন্দিরের আশেপাশে রয়েছে অসংখ্য হনুমান ও বাঁদর, সংখ্যাটা প্রায় ১২০০-র কাছাকাছি। এই প্রতিষ্ঠানটি অযোধ্যার হনুমানদের খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে। সেই সংস্থাকে সাহায্যের জন্য অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে যোগাযোগ করেন ট্রাস্ট কর্তৃপক্ষ। এই প্রস্তাব পাওয়ার পর বিনাবাক্য ব্যয়ে অর্থ সহায়তার সম্মতি দেন অক্ষয়।

অযোধ্যার হনুমানদের দৈনিক খাওয়ানোর জন্য ১ কোটি টাকা দান করেছেন বলিউডের এই ‘খিলাড়ি’। অঞ্জনেয়া সেবা ট্রাস্টের ট্রাস্টি প্রিয়া গুপ্তা বলেন, ‘আমি জানি, অক্ষয় কুমার খুবই দয়ালু মানুষ। তাঁর ছবির ক্রু থেকে শুরু করে সহশিল্পীরা তার কাছে পরিবারের মতো। অক্ষয় তাঁর বাবা হরি ওম, মা অরুণা ভাটিয়া এবং শ্বশুর রাজেশ খান্নার নামে এই অনুদান উৎসর্গ করেছেন।’ একটি গাড়ি করে সেই খাবার বিতরণ করা হবে। সেই গাড়িতে লেখা রয়েছে অক্ষয়ের বাবা হরি ওম, মা অরুণা ভাটিয়া এবং শ্বশুর রাজেশ খান্নার নাম।

এই প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘আমি যখন জানতে পারি যে এমন পবিত্র জায়গায় হনুমানগুলোর অসুবিধা হচ্ছে আমি তখন আমার মতো করে কিছু করার উদ্যোগ নিই। আমার মা বাবা এবং শ্বশুরের নাম লেখা গাড়ি ওখানে পাঠানো আমার জন্য একটা অত্যন্ত আবেগঘন সিদ্ধান্ত ছিল। আমার মনে হয়েছে এটা করলে ওরা আমায় নিয়ে কোথাও গিয়ে একটু হলেও গর্বিত হবেন।’ সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বড় আয়ের সম্ভাবনায় ‘ভেনম: দ্য লাস্ট ডান্স’

বিয়ে করলেন অভিনেত্রী সুজানা

এই সম্পর্কিত আরো

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন