বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন
বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী সুজানা

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন মডেল সুজানা জাফর। তার বরের নাম জায়াদ সাইফ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, সেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ।’ ওই ভিডিওতে এক ঝলক দেখা গেছে সুজানার স্বামীকেও।

ওই ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেসব মন্তব্যের জবাবও দিয়েছেন এই মডেল ও অভিনেত্রী। বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

বছরের বেশিভাগ সময় দেশের বাইরে কাটে সুজানার। বাংলাদেশের পাশাপাশি তিনি আরব আমিরাতেরও নাগরিক। সর্বশেষ জানা যায়, ফ্যাশন হাউজের ব্যবসা নিয়েই সময় কাটছে এই মডেলের। তার হাউজের বেশির ভাগ জিনিস তিনি দুবাই থেকে নিয়ে আসেন। পাশাপাশি নিজেও ডিজাইন করেন। সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নিজের ভালোলাগা থেকেই পোশাক ডিজাইন করছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র ৪ মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে তাকে বিয়ে করেন। ৪ বছর প্রেমের পর সংসার শুরু করার ৩ মাসের মাথায় তাদের মনোমালিন্য শুরু হয়। ৮ মাসের মাথায় তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর বিনোদন অঙ্গনকে বিদায় জানান সুজানা। সেসময় ব্যবসা ও ধর্মকর্মে মনযোগ দিয়েছিলেন তিনি। নতুন করে আবারও তার বিয়ের খবর পাওয়া গেল সামাজিক মাধ্যমে।

এই সম্পর্কিত আরো

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

৫৩ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন