বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’
advertisement
বিনোদন

‘আইএএস অফিসার’ হতে চেয়ে হলেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। অনেক হিট সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। তামিল ও তেলুগু চলচ্চিত্রে নিজের জায়গাও তৈরি করে ফেলেছেন তিনি। তবে জানেন কী, অভিনেত্রী চেয়েছিলেন আইএএস অফিসার হতে! সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী।‘দ্য সাউদার্ন রাইজিং সামিট ২০২৪’-এ রাশি খান্না বলেন, নিতান্ত হুজুগে পড়েই অডিশন দিতে এসেছিলেন তিনি, সেখান থেকেই বদলে যায় তার ভাগ্য!

হিন্দি সিনেমা ‘মাদ্রাজ ক্যাফে’ থেকেই রাশির উত্থান। এরপরে রাশি কাজ করেছেন একাধিক হিন্দি, তামিল ও তেলুগু চলচ্চিত্রে। তবে খুবই মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা রাশির কোনোদিন পরিকল্পনা ছিল না সিনেমায় আসার। ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলেন রাশি।

দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়েছিলেন রাশি। এর পরে তার পড়াশোনা শুরু করার কথা ছিল আইএএস হওয়ার লক্ষ্যে। সাধারণ পরিবারে বড় হওয়ার জন্য, সিনেমার কথা কখনও ভাবেননি। পড়াশোনাকে ভিত্তি করেই পেশা তৈরি করতে চেয়েছিলেন রাশি।

রাশির জন্ম দিল্লিতে, লেডি শ্রীরাম কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। দিল্লির সেন্ট মার্কস সিনিয়র সেকেন্ডারি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন রাশি। নিজের কেরিয়ারের একেবারে শুরুর দিকে, সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন রাশি। পরবর্তীতে, যেহেতু তিনি পড়াশোনায় খুব ভাল ছিলেন, ভেবেছিলেন ‘আইএএস’ হওয়ার লক্ষ্যেই পড়াশোনা করবেন। কিন্তু তার কপালে লেখা ছিল অন্য কিছুই।

সেই সময়ে ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমাটির অডিশন চলছিল। কিছু না ভেবেই, এক বন্ধুর সঙ্গে রাশি সেখানে চলে যান অডিশন দিতে। আর সেখানেই বদলে যায় ভাগ্যের ফের। সিনেমার জন্য মনোনীত হয়ে যান রাশি। এরপরে তাকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমার অফার আসতে থাকে তার কাছে। ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমাটিতে তার চরিত্র ছোট হলেও প্রভাব বিস্তার করেছিল। যথেষ্ট প্রশংসিত হন তিনি এটি করেই। আর এই সিনেমার হাত ধরেই তিনি প্রথম অফার পান মুখ্যচরিত্রে অভিনয়ের। বর্তমানে দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না।

সর্বশেষ পাওয়া সংবাদ