বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’
advertisement
বিনোদন

এখন আমার পরিচয় শুধুই অভিনেত্রী- মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক : ‘এখন আমার পরিচয় শুধুই শিল্পী, আমি এখন শুধুই একজন অভিনেত্রী।’ রাজনীতি নিয়ে কথা বলতে চাইলে এভাবেই উত্তর দিলেন মাহিয়া মাহি। অথচ বর্ণিল ছিল তার ক্যারিয়ার। অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন। বলা চলে অভিষেকেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। ঢালিউড পেয়েছিল দারুণ সম্ভবনাময়ী এক অভিনয়শিল্পী।

মাহির প্রথম সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন সবাই। প্রযোজক-পরিবেশকেরা স্বপ্ন দেখেছিলেন মাহিকে নিয়ে, ভবিষ্যতে তিনি সেরা নায়িকা হবেন। সেই প্রশংসা ও স্বপ্নের প্রতি কি সুবিচার করেছেন মাহি? প্রায়ই সে আলোচনা শোনা যায় ফিল্মের আড্ডাগুলোতে। কেউ কেউ বলছেন, মাহি আসলে তার গন্তব্যে পৌঁছতে গিয়ে ভুলে পথে হেঁটেছেন। আবার কেউ বলছেন, অভিনয়ে মনোযোগী হলে আবারও ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবেন তিনি।

আজ (২৭ অক্টোবর) মাহিয়া মাহির জন্মদিন। শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে জানতে চাওয়া হয় আজকের দিনটির উদযাপনী পরিকল্পনা। মািহ বলেন, ‘আমি আসলে কখনই জন্মদিন উদযাপন করি না। যেহেতু ফারিশ (মাহির ছেলে) আছে, তাই ওর সঙ্গে একটু সময় কাটাবো। ওর সঙ্গে হয়তো একটু কেক কাটবো। এ ছাড়া অন্য কোনো পরিকল্পনা নেই।’

এক সময় অনেক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন মাহি। কিন্তু এখন? এখনকার ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে মাহি বলেন, ‘বেশ কয়েকটা কাজ নিয়ে কথা চলছে। কোনোটাই চূড়ান্ত হয়নি। দেশের যে অবস্থা ছিল, তা একটু একটু করে উত্তরণের দিকে যাচ্ছে। আস্তে আস্তে সব কিছু স্থিতিশীল হচ্ছে। আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারবো।’

মাহিয়া মাহি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক ছিলেন অভিনেত্রী। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জিততে পারেননি। এখনকার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে মাহি বলেন, ‘এই মুহূর্তে রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না। এখন আমার পরিচয় শুধুই শিল্পী, আমি এখন শুধুই একজন অভিনেত্রী।’

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মািহয়া মাহির। বেশ কয়েক বছর দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার জনপ্রিয়তা দেখে দর্শক ভেবেছিল মৌসুমী-শাবনূর ও পপি-পূর্ণিমাদের সুযোগ্য উত্তরসূরী হবেন মাহি।

মাহির প্রথম নায়ক বাপ্পি চৌধুরী। এরপর রিয়াজ, শাকিব খান, সাইমন সাদিক, শিপন মিত্র কলকাতার সোহম, অংকুশ, ওমদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এখন পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। সেগুলোর মধ্যে রয়েছে, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’, ‘অগ্নি-২’, ‘জান্নাত’।

মাহির পরিবারিক নাম শারমিন আক্তার নিপা। তবে ঢালিউড তাকে মাহি নামে চেনে। রাজধানীর উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। উচ্চশিক্ষার জন্য শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ভর্তি হয়েছিলেন। এদিকে জন্মদিনে তার জন্য শুভ কামনা জানিয়েছেন তার অনুরাগীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ