শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

সংসার টিকিয়ে রাখতে কাজলের উপদেশ

বিনোদন ডেস্ক : বিগত কয়েক মাস ধরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সংসার ভেঙে যাওয়া নিয়ে নানান ধরনের জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তারা আলাদাভাবে প্রবেশ করায় এ জল্পনা কয়েকগুণ বৃদ্ধি পায়।

অভিষেক-ঐশ্বরিয়া দম্পতি সম্পর্কে এবার শোনা যাচ্ছে, তাদের এ দূরত্বের পেছনে রয়েছেন বলিউড অভিনেত্রী নিমরত কৌর। ‘দসভি’ সিনেমার শুটিংয়ে সময়েই নাকি নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতা অভিষেকের তৈরি হয়েছে। সুখী দাম্পত্য জীবন কিংবা সংসার টিকিয়ে রাখার জন্য নাকি অনেক আগেই অভিষেক-ঐশ্বরিয়াকে অভিনেত্রী কাজল উপদেশ দিয়েছিলেন।

দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবন অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার সেট থেকে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান। নাম রাখেন আরাধ্যা বচ্চন। এবার সেই অভিষেক-ঐশ্বরিয়ার সুখের সংসার ভেঙে যাওয়ার ‍গুঞ্জন!

অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এ কথা যেন তার ভক্তরা মানতে পারছেন না! অনুরাগীরা মনে করছেন, এতদিন ধরে ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসা করে এসেছেন অভিষেক, সেই মানুষটি কেমন করে অন্যদিকে দৃষ্টি দিতে পারে! ২০০৭ সালে যখন অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে হয়, তখন কাজল অবশ্য পরকীয়া নিয়ে আগেভাগেই সাবধান করেছিলেন। যে বছর অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে হয়, তার ঠিক এক বছর আগে মুক্তি পায় ‘কাভি আলবিদা না কাহনা’ সিনেমাটি।

কাজল ‘কফি উইথ কর্ণ’র সেই সিজনে এসে বলেছিলেন, ‘আর যা-ই করো, এই সিনেমা দেখো না’। সিনেমার বিষয় পরকীয়া হওয়ায় সেটি দেখা থেকে বিরত থাকার উপদেশ দিয়েছিলেন অভিষেক-ঐশ্বরিয়াকে। কারণ এ থেকে তারা পরকীয়ার শিক্ষা নিতে পারে। যদিও সেই সিনেমায় অভিষেক নিজেই অভিনয় করেছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ