শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

নিষিদ্ধ ছাত্রলীগকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন তিনি। প্রায় সময়ই সমাজের নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এখন ছাত্রলীগ নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত হলো।

এদিকে নিষিদ্ধ ঘোষণার পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনের সামনে জটিকা মিছিল করে সন্ত্রাসী আইনে নিষিদ্ধ সংগঠনটির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী। এছাড়াও ওই রাত থেকেই দলটির নেতাকর্মীরা ফেসবুকে প্রতিবাদ জানিয়ে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর এসব কারণে বিরক্ত হয়ে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করলেন অভিনেত্রী চমক।

অভিনেত্রী তার ফেসবুকে লিখেন, দিলাম বন্ধ করে কু*লীগের একমাত্র বিচরণের জায়গা ফেসবুক কমেন্ট সেকশন। এখন ওরা কই ঘেউ ঘেউ করবে, থাক সোনারা মন খারাপ করো না। প্রেসক্রিপশন দিচ্ছি তোমাদেরকে একটা।

এরপর তিনি লিখেন, এখন তোমরা ডায়াজেপাম ৫ মিলিগ্রাম খেয়ে ঘুম দাও, আর জপতে থাকো ‘আপনা টাইম আয়েগা’। সেডিল ৫ মিলিগ্রাম ১+ ০+১ প্রতিদিন খাবে যতক্ষণ না তাদের আপা ফিরে আসে।

সবশেষ চমক লিখেন, আরও চেক-আপের জন্য অনুগ্রহ করে মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন যদি রোগীরা বিভ্রান্ত হন বা তাদের অবস্থান এবং ক্ষমতাকে হ্যালুসিনেট করেন। তবুও, যদি রোগীরা সুস্থ না হয় অনুগ্রহ করে যেকোনো পশুচিকিত্সকের সাথে পরামর্শ নিতে পারে, তাদের সম্ভবত পাগল কুকুরের ভ্যাকসিন প্রয়োজন।

image

সর্বশেষ পাওয়া সংবাদ