বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’
advertisement
বিনোদন

মারা গেছেন ‘টারজান’ অভিনেতা রন এলি

বিনোদন ডেস্ক : ‘টারজান’ চরিত্রের জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে মারা যান তিনি।

গতকাল ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে রন এলির মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি। অভিনেতার মৃত্যুর প্রায় একমাস পর পরিবারের পক্ষ থেকে তা প্রকাশ করা হলো।

বিবিসি জানিয়েছে, রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে আর আমি হারিয়েছি বাবা।’

ষাটের দশকের টেলিভিশনে টারজান চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রন এলি। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয় টারজান সিরিজটি। টারজান চরিত্রে অভিনয় করার সময় রনের বেশ কয়েকটি হাড় ভেঙেছিল। এমনকি পশুদের আক্রমণের শিকারও হয়েছিলেন তিনি।

রন এলি ১৯৮০-এর দশকে ক্রুজ শিপভিত্তিক কমেডি ‘দ্য লাভ বোট’ এবং তারকা অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান’সহ বিনোদনমূলক বেশ কিছু টেলিভিশন শোতে অভিনয় করেন। ২০০১ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর এলি লেখালেখি শুরু করেন এবং দুটি রহস্য উপন্যাস প্রকাশ করেন।

১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলজীবনের বান্ধবীকে বিয়ে করলেও দুবছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। রন ৩ সন্তান ও বহু অনুরাগী রেখে গেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ