শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

৩ ধারাবাহিকে শখ, আগামীকাল তার জন্মদিন

বিনোদন ডেস্ক : শোবিজের জনপ্রিয় মুখ আনিকা কবির শখ। মডেল হিসেবে যাত্রা শুরু করার পর কাজ করেছেন নাটক-সিনেমাতেও। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি।

মাঝে দাম্পত্যজীবন ও মাতৃত্বকালীন সময়ে ছিলেন শোবিজের বাইরে। তবে সম্প্রতি আবারও অভিনয়ে সরব হয়েছেন তিনি।

সেই ধারাবাহিকতায় কাজ করেছেন বেশ কিছু নাটকে। সম্প্রতি যুক্ত হয়েছেন তিনটি ধারাবাহিক নাটকের সঙ্গেও। এরইমধ্যে নাটকগুলোতেও নিজের অংশের শুটিং শেষ করেছেন শখ।

যারমধ্যে ইমরাউল রাফাত পরিচালিত ‘অদ্ভূত পরিবার’ নাটকটি এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে।

নাট্যনির্মাতা কায়সার আহমেদের নতুন ধারাবাহিক ‘অচিনপুর’ ও আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘জেন-জি’ শিগগিরই দু’টি ভিন্ন চ্যানেলে প্রচার শুরু হতে যাচ্ছে বলে জানান শখ।

তিনি বলেন, ‌‘তিনটি নাটক তিন রকম আমেজের। এগুলোতে কাজ করে যেমন আনন্দ পেয়েছি তেমনি আমার চরিত্রগুলোর প্রতি ভালোলাগাও তৈরি হয়েছে। আমার বিশ্বাস, এই নাটকগুলো দর্শক পছন্দ করবেন।’

অভিনেত্রী জানান, আগামীকাল তার জন্মদিন। এবারের জন্মদিনে তিনি ঢাকায় থাকতে পারছেন না। কারণ তার স্কুল জীবনের এক বান্ধবীর বিয়েতে অংশ নিতে তিনি ফরিদপুর যাচ্ছেন। সঙ্গে যাবে মেয়ে আনাহিতাও। মেয়েকে নিয়ে বান্ধবীর বিয়ের আনন্দেই কাটবে তার জন্মদিন। এদিনে ভক্ত অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, শখ এখন পর্যন্ত দু’টি সিনেমায় অভিনয় করেছেন। একটি প্রয়াত এমবি মানিকের ‘বলোনা তুমি আমার’। অন্যটি সানিয়াদ হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’। দু’টি সিনেমাতে তার বিপরীতে ছিলেন শাকিব খান ও নিলয় আলমগীর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ