শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

অবশেষে ছাড়পত্র পেয়েছে কঙ্গনার ‘ইমারজেন্সি’ সিনেমা

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত অভিনীত ‘ইমারজেন্সি’ সিনেমাটি মুক্তি নিয়ে কয়েক মাস ধরে বিভিন্ন জটিলতা চলছে। মিলছিল না সেন্সর বোর্ডের ছাড়পত্র। অবশেষে সব সমস্যা কাটিয়ে এটি মুক্তির জন্য সবুজ সংকেত পেয়েছে। এমন সুখবর দিলেন অভিনেত্রী নিজেই। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা।

‘ইমারজেন্সি’ সিনেমাটি নিয়ে কঙ্গনা রানাউত তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, তার সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। তিনি আরও লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের ইমারজেন্সির জন্য সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছি। শিগগিরই মুক্তির দিন ঘোষণা করা হবে। ধন্যবাদ আপনাদের ধৈর্য এবং সাপোর্টের জন্য।’

কয়েকমাস আগে এ সিনেমার সহ প্রযোজক জি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে মামলা করা হয় যে ইচ্ছাকৃতভাবে সিনেমাটিকে সেন্সর বোর্ড সার্টিফিকেট দিচ্ছিল না যাতে বিজেপি শিখদের ভোট না হারায়। যদিও সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয় এ সিনেমা এমন কিছু অংশ আছে যা নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে। অবশেষে শেষ শুনানিতে সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সিনেমার নির্মাতারা যদি বেশ কিছু দৃশ্য কেটে বাদ দেন তাহলে সিনেমাটিকে তারা ছাড়পত্র দেবেন। তাতেই রাজি হয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। অবশেষে এসব জটিলতা কাটিয়ে ছাড়পত্র পেয়েছে ‘ইমারজেন্সি’।

‘ইমারজেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অনুপম খের ও প্রয়াত সতীশ কৌশিককে দেখা যাবে। সিনেমাটিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের ইতিহাস তুলে ধরা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ