শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

মুক্তির আগেই ‘পুষ্পা ২’র আয় ১৪০০ কোটি

বিনোদন ডেস্ক : দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা’ পর এবার মুক্তি পেতে চলেছে সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। তিন বছর বিরতির পর আসছে দ্বিতীয় কিস্তি।

সুকুমার পরিচালিত সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে কাজ শুরু হয়েছে বেশ আগেই। এর একেকটি ঝলক প্রকাশ হওয়ার পর থেকে এটি দর্শক মনে ব্যাপক সাড়া ফেলে। মুক্তির আগেই এটি ১ হাজার কোটি রুপি আয় করে ফেলেছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৫০০ কোটি রুপির এই বাজেটের সিনেমায় এখনি প্রযোজনা সংস্থা তার দ্বিগুণের অধিক টাকা আয় করে ফেলেছে। বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়ার জন্য সিনেমাটির স্বত্ব বিক্রি হওয়া শুরু হয়েছে। যার মধ্যে তেলেগু ভাষায় স্বত্ব বিক্রি হয়েছে ২২০ কোটি রুপিতে। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। এখানেই শেষ নয়, এই সিনেমাটির ওটিটি, স্যাটেলাইট ও সঙ্গীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। একটি ওটিটি মাধ্যম সিনেমাটি ২৭৫ কোটি রুপিতে কিনেছে।

ধারণা করা হচ্ছে, সিনেমাটি মুক্তির পরপরই ভারতীয় সিনেমার সকল রেকর্ড ভেঙে ফেলবে। কিছুদিন আগেই জানা গেছে যে এই সিনেমার একটি আইটেম গানে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমাটি ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। সিনেমাটি আনছে অ্যাকশন কাট এন্টারটেইন্টমেন্ট।

‘পুষ্পা : দ্য রুল’ নির্মাণ করেছেন সুকুমার। এতে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটি ৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ