শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

বাংলাদেশে আসছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : বলিউডের ২ প্রজন্মের নন্দিত ২ অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। বাংলাদেশে এই দুই অভিনেত্রীর ভক্ত অনুরাগীর অভাব নেই। বলা যায় সিনেমাপ্রেমী একটা প্রজন্ম এখানে গড়ে উঠেছে মাধুরীর গ্ল্যামার, নাচ ও অভিনয়ের প্রতি মুগ্ধতা নিয়ে।

সেই মাধুরী এবার আসছেন বাংলাদেশে। তার সঙ্গে আসবেন বিদ্যা বালানও। তবে দুজনেই হাজির হবেন রুপালি পর্দায়। তাদের অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

আসছে ১ নভেম্বর ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। আন্তর্জাতিক মুক্তির দিনেই এটি বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে অভি কথাচিত্র। সাফটা চুক্তির আওতায় সরকারি কিছু শর্ত মেনেই আসছে ‘ভুল ভুলাইয়া ৩’। যার বিনিময়ে ভারতে মুক্তি পাবে মীর সাব্বির পরিচালিত সরকারি অনুদানের ‘রাত জাগা ফুল’ সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান বলেন, ‘সরকারি যাবতীয় নীতিমালা মেনে আমরা ছবিটি আমদানি করতে যাচ্ছি। আশা করছি চলতি সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যাবে। তারপর এর প্রচারণাসহ মুক্তির যাবতীয় কাজ শুরু হবে।’

প্রসঙ্গত, ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া’র তৃতীয় সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া ৩’ পরিচালনা করেছেন আনিস বাজমি। ছবিটির বিভিন্ন চরিত্রে মাধুরী ও বিদ্যা ছাড়াও অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক। এতে নায়িকা চরিত্রে দেখা যাবে ‘অ্যানিমেল’খ্যাত তৃপ্তি দিমরিকেও।

অন্যদিকে ভারতে রপ্তানি হওয়া ২০২১ সালে মুক্তি পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ ছবিতে অভিনয় করেছেন ঐশী, তানবীর, ফজলুর রহমান বাবু প্রমুখ। ছবিটি পরিচালনার পাশাপাশি মীর সাব্বির নিজে অভিনয়ও করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ