শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘তুফান’

বিনোদন ডেস্ক : গত ঈদুল আজহায় সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছিলো মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির মুক্তির পর থেকেই আলোচনায় আছে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের ‘তুফান’ যে সবচেয়ে ঝড় তোলা সিনেমা তা দর্শকই প্রমাণ করেছে। শুধু দেশ নয়, বিদেশেও এই ঝড় ছিল বিদ্যমান। সে ধারাবাহিকতায় পাকিস্তানেও মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা।

চলতি বছর সাড়া ফেলেছিল শাকিবের ‘তুফান’। সিনেমাটি দেশেও বাইরেও প্রশংসা কুড়িয়েছিল। এবার পাকিস্তানে মুক্তি পাবে এই সিনেমা। তবে বাংলা ভাষায় নয়, পাকিস্তানে ‘তুফান’ দেখা যাবে উর্দুতে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

পাকিস্তানে মুক্তির জন্য ইতিমধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়েছে তুফান। পাকিস্তানের সিনেপ্লেক্সগুলোতে বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে শোভা পাচ্ছে তুফানের পোস্টার। সেই দৃশ্যের ভিডিও পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। তিনি জানান, সিনেমাটি ইতিমধ্যে উর্দুতে ডাব করা শেষ। পাকিস্তানের দর্শকদের আগ্রহ থেকেই সিনেমা

শাকিবের সিনেমটি পাকিস্তানে মুক্তি প্রসঙ্গে শাকিল বলেন, আমরা আগামী নভেম্বরের ১ তারিখ থেকে পাকিস্তানে বড় পরিসরে আমাদের ‘তুফান’ মুক্তি দিচ্ছি। পাকিস্তানের দর্শকদের বাংলা সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে, সেটা বুঝতে পারছি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে।

‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফী। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে।

image

সর্বশেষ পাওয়া সংবাদ