বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
advertisement
বিনোদন

৬০ নিরাপত্তারক্ষী নিয়ে শুটিং করছেন সালমান

বিনোদন ডেস্ক: একের পর এক খুনের হুমকি পাচ্ছেন বলিউডের ’ভাইজান’ সালমান খান। পুলিশের জালে ধরা পড়ছে একাধিক শ্যুটার। রোজই উঠে আসছে নতুন তথ্য। সম্প্রতি রাজনীতিবিদ বাবা সিদ্দিকির খুনের পর আরও জোরালো করা হয়েছে সালমানের নিরাপত্তা। কিন্তু প্রাণের ভয়ে বাড়িতে বসে থাকার পাত্র নন ভাইজান। কঠোর নিরাপত্তার মাঝেই শুটিং করলেন তিনি। সালমানের নিরাপত্তায় ছিল ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী।

সালমানের তালিকায় রয়েছে একাধিক সিনেমা। সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়ালিটি শো ‘বিগ বস’সঞ্চালনা করছেন তিনি। গত ৬ অক্টোবর আলোচিত এই শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। রাজনীতিবিদ বাবা সিদ্দিকির খুনের পর সালমান খানের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। শুক্রবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। এ পরিস্থিতির মধ্যেও বিগ বসের শুটিং বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতেও বিগ বসের সেটে গিয়েছিলেন সালমান খান। কড়া নিরাপত্তার মাঝে শুক্রবারও শুটিং করলেন তিনি। শুটিং সেটে সালমান খানের নিরাপত্তায় ৬০ জনের অধিক নিরাপত্তাকর্মী আছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। সেটে ঢুকতে লাগছে আধার কার্ড। বৈধ আধার কার্ড যাচাইয়ের পর কেউ শুটিং সেটে প্রবেশ করার অনুমতি পাচ্ছেন।

বাবা সিদ্দিকিকে হত্যার পর সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহারাষ্ট্র সরকার সালমান খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে। এছাড়াও সালমান বেশ কয়েকজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও নিযুক্ত করেছেন। সবমিলিয়ে এখন সালমানের নিরাপত্তার দায়িত্বে ৬০ জন রক্ষী। সূত্র-জিনিউজ।

এদিকে সালমান খানকে একের পর এক হুমকি দিচ্ছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সম্প্রতি মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে তাকে আবারও হত্যার হুমকি দিয়েছে তারা।

এতে তারা লিখেছে, ‘৫ কোটি রুপি না দিলে বাবা সিদ্দিকির চেয়েও খারাপ পরিণতি হবে সালমানের।’ রাজস্থানে একটি সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। সে হত্যার প্রতিশোধ নিতে তারা সালমানকে খুন করতে চায়।

আরও পড়ুন:

পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো: ওমর সানী

১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুজেয় শ্যাম আর নেই

সর্বশেষ পাওয়া সংবাদ