বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
advertisement
বিনোদন

অ্যাঞ্জেলিনা জোলি পাচ্ছেন সম্মাননা

বিনোদন ডেস্ক : হলিউডের নন্দিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির চলচ্চিত্রগুলো যেমন পেয়েছে জনপ্রিয়তা তেমনি সমালোচক মহলেও অর্জন করেছে প্রশংসা। একজন সমাজসেবী হিসেবেও বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে তার। কাজ করেন তিনি অবহেলিত শিশু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠিদের কল্যাণের জন্য। চলচ্চিত্র ও ব্যক্তিগত কর্মজীবনের জন্য বহু সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন তিনি।

তার সাফল্যের সেই মুকুটে আরও একটি পালক যোগ হতে যাচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে অ্যাঞ্জেলিনা জোলিকে মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে।

১৯৯৫ সাল থেকে চলচ্চিত্র নির্মাতাদের সম্মান জানাতে মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড চালু হয়। যারা সিনেমা তৈরি করে ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য অবদান রাখেন এবং ইতিবাচকভাবে চলচ্চিত্র শিল্পকে পরিবর্তন করতে প্রভাবিত করেন তাদেরকেই বেছে নেয়া হয় এই সম্মাননার জন্য। চলচ্চিত্র সমালোচক লিওনার্ড মাল্টিনকে সম্মান জানাতে ২০১৫ সালে পুরস্কারটির নামকরণ করা হয় মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড।

এবারে সম্মাননাটি অ্যাঞ্জেলিনা জোলির হাতে উঠবে জানিয়ে মাল্টিন বলেন, ‌‘অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বজুড়ে গুণি একজন অভিনেত্রী এবং সাহসী পরিচালক হিসেবে সমাদৃত। দুটি পরিচয়েই তিনি সিনেমা শিল্পকে সমৃদ্ধ করেছেন।

জোলির আগে এই সম্মাননা পেয়েছেন জেমি লি কার্টিস, নিকোল কিডম্যান, জাভিয়ের বারডেম, রবার্ট ডাউনি জুনিয়র, ডেনজেল ওয়াশিংটন, কেট ব্ল্যানচেট, জর্জ ক্লুনি, ক্রিস্টোফার প্লামার, ক্রিস্টোফার নোলান, জেমস ক্যামেরন, ক্লিন্ট ইস্টউড এবং পিটার জ্যাকসনের মতো বিখ্যাত তারকারা।

সর্বশেষ পাওয়া সংবাদ