শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

‘খোয়াবনামা’ আবার আসছে মঞ্চে

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় নাট্যদল ‘প্রাচ্যনাট’ থেকে অনেক তারকা অভিনয়শিল্পী ও নির্মাতা বেরিয়ে এসেছে। ২০০০ সাল থেকে এর সঙ্গে সম্পৃক্ত অভিনেত্রী শাহানা রহমান সুমি। এই দলের হয়ে বিভিন্ন সময়ে সুমি ‘কইন্যা’, ‘সার্কাস সার্কাস’, ‘অচলায়তন’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

সেই ধারাবাহিকতায় একই দলের ‘খোয়াবনামা’ নাটকে কুলসুম চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসা কুঁড়িয়েছেন সুমি। এটি ‘প্রাচ্যনাট’র ৩৭’তম প্রযোজনা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আবারও মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’। আগামীকাল সন্ধ্যা ৭টায় নাটকটি দেখা যাবে।

‘খোয়াবনামা’ নাটকে কুলসুমই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। নাটকটি প্রসঙ্গে শাহানা রহমান সুমি বলেন, ‘এর আগে এই নাটকে কুলসুম চরিত্রে অন্য একজন অভিনেত্রী অভিনয় করতেন। তার কয়েকটি শোয়ের পর আমি যোগ দেই। প্রথমদিন থেকেই দর্শকের দারুণ সাড়া পেয়ে আসছি। আবারও নাটকটি মঞ্চে আসছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য।’

নাটকটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব ও নির্দেশনায় আছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

সর্বশেষ পাওয়া সংবাদ