শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
বিনোদন

বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বিনোদন ডেস্ক : বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও বিয়ের ভাবনা নিয়ে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় প্রিয়াঙ্কা জামান বলেন, আমি ধার্মিক ছেলে বিয়ে করব। এ জন্য মনের মতো মানুষের অপেক্ষায় রয়েছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।

তিনি আরও বলেন, বিয়ের পর ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।

শোবিজ দুনিয়ার মানুষ হলেও ভীষণ ধার্মিক প্রিয়াঙ্কা। নিয়মিত কোরআন পড়েন। ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান জানাতে দেখা যায় এই অভিনেত্রীকে।

প্রিয়াঙ্কার দাবি, অভিনেত্রীর ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন। পরবর্তীতে বিষয়টি তাকে জানিয়েছেনও। শুধু তাই নয়, ঘুমের আগে সুরা মুলক না পড়লে সে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না অভিনেত্রী। পাশাপাশি সুরা ইয়াসিন তার সেরা বন্ধু বলেও জানান এই অভিনেত্রী।

আরও পড়ুন:

কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিয়ে করলেন শিরিন শিলা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ