শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১
advertisement
বিনোদন

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক : চলতি বছরের এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। সেই রেশ কাটতে না কাটতেই আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন এই গায়ক। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, কনসার্টে আতিফসহ পাকিস্তানের আরও একজন শিল্পী অংশগ্রহণ কবরেন। এ ছাড়া বাংলাদেশের কয়েকজন সংগীতশিল্পীও অংশ নেবেন।

ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ২৯ নভেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দুপুর ১টায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে। শিগগিরিই শুরু হবে টিকিট বিক্রির কার্যক্রম।

আরও পড়ুন:

অজ্ঞাত স্থান থেকে দুই মাসেরও বেশি সময় পর গান গাইলেন মমতাজ

বিয়ে করলেন শিরিন শিলা

১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

সর্বশেষ পাওয়া সংবাদ