বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
advertisement
বিনোদন

জন্মদিনে পোল্যান্ড থেকে বিশেষ উপহার পেলেন অমিতাভ

বিনোদন ডেস্ক : নতুন বছরে পা রাখলেন অমিতাভ বচ্চন। ১১ অক্টোবর ছিল তার জন্মদিন। পৃথিবীর নানান প্রান্তের অনুরাগীদের কাছ থেকে পাওয়া শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিগ বি। সেই সঙ্গে তার সুস্থ ও দীর্ঘজীবন কামনা করেছেন কেউ কেউ। শুধু তাই নয়, এমন আনন্দের দিনে বিশেষ উপহারও পেয়েছেন এ অভিনেতা। অমিতাভ এ উপহার পেয়েছেন বিদেশি অনুরাগীদের কাছ থেকে।

শাহেন শাহের জন্মদিনে বিশেষ এ উপহার পাঠিয়েছেন পোল্যান্ডের রোকলো শহরের শিল্পীরা। পোল্যান্ডের সঙ্গে অমিতাভের সম্পর্কটা বেশ গভীর। দেশটির রোকলো শহরের একটি মোড়ের নাম এই বলিউড সুপারস্টারের বাবা হরিবংশ রাই বচ্চনের নামে রাখা হয়েছে। এ শহরের আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ। জন্মদিনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। এতে হরিবংশ রাই বচ্চনের লেখা ‘মধুশালা’র সুর ভায়োলিনে তুলে সারা শহর ঘুরে বাজিয়েছেন যন্ত্রশিল্পীরা।

এমন আনন্দের সংবাদটি অমিতাভ তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জন্মদিনটা আরও একবার জানিয়ে দেয় যে সেই সময় যেভাবে সেলিব্রেশন হয়েছিল এখন তার থেকে সেলিব্রেশনের ধরন অনেকটাই আলাদা। আর আমার জন্য সবচেয়ে সম্মানের ও বিশেষ উপহার এসেছে পোল্যান্ডের সিটি অফ রোকলো থেকে।’

অমিতাভ বচ্চন এবার ৮২ বছরে পা দিয়েছেন। এই বয়সেও তিনি জনপ্রিয়তার শীর্ষে। অভিনয় করছেন চমক জাগানিয়া বিভিন্ন চরিত্রে। অংশ নিচ্ছেন নানান ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে।

এদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কল্কি’ সিনেমায় অমিতাভ বচ্চনকে দেখা গেছে। এতে তিনি অচেনা রূপে সবার সামনে ধরা দিয়েছেন। এই বয়সেও এ অভিনেতা পর্দায় এসে অনুরাগীদের মাঝে হইচই ফেলে দিয়েছেন। তিনি অশ্বত্থামা লুকে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। জানা গেছে, এমন মেকআপ নিতে অমিতাভকে একটানা ১০ ঘণ্টার বেশি বসে থাকতে হয়েছে।

সম্প্রতি অমিতাভের অশ্বত্থামা লুকের এ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘কল্কি’ সিনেমার মেকআপ আর্টিস্ট করণদীপ। এটি দেখে সবাই বিস্মিত হয়েছেন। অমিতাভ এই বয়সেও কাজ করে যাচ্ছেন এ নিয়ে চলছে বিভিন্ন ধরনের আলোচনা। এ কথা তার কানে আসার পর গণমাধ্যমের কাছে অমিতাভ বলেন, ‘আমারও স্বাধীনতা রয়েছে কাজ করে যাওয়ার। আমি আমার কাজ করে যাব।’

সর্বশেষ পাওয়া সংবাদ