বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
advertisement
বিনোদন

বিয়ে করলেন শিরিন শিলা

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। তার বরের নাম আবিদুল মহায়মীন সাজিল। পারিবারিক আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী।

image

৬ বছর আগে আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে প্রথম পরিচয় শিরিন শিলার। এরপর ভালো লাগা থেকে একসময় গড়ে ওঠে প্রেম।

শিরিন শিলা বলেন, আমাদের সম্পর্ক ছয় বছরের। মজার বিষয় হলো, ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করলাম। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। শিরিন শিলা আরও জানান, সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত।

image

নতুন জীবনের পরিকল্পনা জানতে চাইলে শিরিন শিলা বলেন, দুজনে মিলে একটা সুন্দর জীবন কাটাতে চাই। দোয়া করবেন, যেন আমাদের পারস্পরিক আস্থার জায়গাটা ঠিক থাকে। সাজিল খুব ভালো মনের একজন মানুষ। বিয়ে মানে তো দুটি পরিবারের মেলবন্ধন। সেই বন্ধনটা ঠিক রেখেই স্বপ্ন বুনতে চাই।

উল্লেখ্য, ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘জিম্মি’ সিনেমাটি। তবে অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। কখনো ক্যাসিনো-কাণ্ড, কখনো আবার বিদেশ ভ্রমণ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে শিরিন শিলাকে।

আরও পড়ুন:

দেশে আসছে ‘স্ত্রী ২’, যাচ্ছে ‘প্রহেলিকা’

বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট

১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

সর্বশেষ পাওয়া সংবাদ