বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
advertisement
বিনোদন

দেশে আসছে ‘স্ত্রী ২’, যাচ্ছে ‘প্রহেলিকা’

বিনোদন ডেস্ক : বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের আলোচিত সিনেমা ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি ভারতের বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসার পাশাপাশি একের পর এক রেকর্ড গড়ছে।

ভারতের এই সিনেমাটি বাংলাদেশে দুই হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৪০ হাজার টাকা প্রায়) আমদানি করছে ‘দি অভি কথাচিত্র’। এরই মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। এই সিনেমা বিপরীতে বাংলাদেশের ‘প্রহেলিকা’ সিনেমা ভারতে যাচ্ছে।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবার সম্ভাবনা আছে হিন্দি এই সিনেমাটির।

অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ সিনেমায় বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। সিনেমাটির সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন শ্রদ্ধা, রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানারা।

ভারতে ‘স্ত্রী ২’ মুক্তি পায় ১৪ আগস্ট। সিনেমাটি আয়ে ৬০০ কোটি ক্লাবের পথে আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ