বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
advertisement
বিনোদন

১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর পর ঈদ ছাড়া সিনেমা হলে আসছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আগামী ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের নতুন সিনেমা ‘দরদ’।

সিনেমাটির পরিচালক অনন্য মামুন জানান, ১৫ নভেম্বর বিশ্বব্যাপী এ সিনেমাটি মুক্তি দেয়া হবে। এর আগে একাধিকবার মৌখিকভাবে ‘দরদ’র মুক্তির কথা শোনা গেলেও এবার অফিশিয়ালি জানা গেল, ১৫ নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি। একটি অ্যানাউন্স টিজার প্রকাশ করে বিশ্বব্যাপী মুক্তির এ ঘোষণা দেয়া হয়।

দুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় ‘দরদ’। সেখান থেকে কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে সিনেমাটি।

সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে সিনেমাটির দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।

এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে দুলু মিয়া চরিত্রে। এতে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনয় করেছেন। শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ।

আরও পড়ুন:

বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট

রায়হান রাফির নতুন ওয়েব সিরিজে দীঘি

১৬ বছর পর আসছে ফারুকীর ‘৪২০’ সিরিজের সিক্যুয়েল ‘৮৪০’

সর্বশেষ পাওয়া সংবাদ