বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
advertisement
বিনোদন

রায়হান রাফির নতুন ওয়েব সিরিজে দীঘি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তাদের মধ্যকার দ্বন্দ্বের কথা সিনেমাপ্রেমীদের অজানা নয়। এই দ্বন্দ্ব দুই বছর পুরনো হলেও দর্শকের মনে রয়ে গেছে। কারণ, সে সময় ঘটনাটি দারুণ আলোচনার জন্ম দেয়।

রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় নায়িকা হিসেবে তমা মির্জার নাম ঘোষণা করার পরই দীঘি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন।

দীঘি অভিযোগ করেন বলেছিলেন, রায়হান রাফী তাকে একটি সিনেমায় নির্বাচিত করেও পরে বাদ দিয়েছেন।

দীঘির এই অভিযোগ সরাসরি নাকচ করেন নির্মাতা রায়হান রাফী বলেছিলেন, ‘দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।’

দীঘিকে পরামর্শ দিয়ে রাফী সে সময় বলেছিলেন, ‘তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটি না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।’

এরপর থেকে এই নির্মাতা আর অভিনেত্রীকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। এমনকি দীঘি নিজেকে আমূল বদেলে ফেলেছেন। আগের চেয়ে ফিট হয়েছেন, টিকটকও বাদ দিয়েছেন বললেই চলে।

অবশেষে একই অনুষ্ঠানে দেখা গেলো রাফী আর দীঘিকে। শুধু দেখাই গেল না, পুরো সময়টা তারা পাশাপাশি সিটে বসে সিনেমা দেখলেন। সিনেমা শেষে রাফীর নির্মাণের ভূয়সী প্রশংসাও করেন দীঘি। তাহলে কি রাফীর সিনেমায় দেখা যাবে দীঘিকে? এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘সেটা রাফীই ভালো উত্তর দিতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই।’

এদিকে শোনা যাচ্ছে এতকিছুর পর এবার সেই দীঘিতেই ফিরছেন এ নির্মাতা। গুঞ্জন উঠেছে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ এর একটি প্রজেক্টে রাফীর পরিচালনায় দীঘিকে দেখা যাবে। যেখানে আরও একটি নারী চরিত্র আছে। তবে মূল চমক হিসেবে এই সিরিজে থাকবেন জাহিদ হাসান।

এ বিষয়ে রাফী গণমাধ্যমে বলেন, ‘দীঘির সঙ্গে একটি সিরিজের বিষয়ে কথা হচ্ছে। জাহিদ হাসানও থাকবেন। তবে এখনও চূড়ান্ত নয়। আমরা কিছুটা সময় চাই, এরপর আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

অর্থাৎ দীঘিকে নিয়ে কাজ করা সম্ভব নয় বলে ২ বছর আগে রাফী জানালেও এ নায়িকাই এখন তার পছন্দের তালিকায়।

সর্বশেষ পাওয়া সংবাদ