বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির
advertisement
বিনোদন

১০ অক্টোবর মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’

বিনোদন ডেস্ক : দাম্পত্য জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‌‌‘ত্রিভুজ’ নামের ওয়েব ফিল্ম। আলোক হাসানের পরিচালনায় এটি আগামী ১০ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে। গত শুক্রবার টিজার প্রকাশের পর এই তথ্য নিশ্চিত করেছে দীপ্ত প্লে কর্তৃপক্ষ।

টিজার দেখে আঁচ করা গেল, ছবিটিতে দেখা যাবে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প। এতে তিনটি দম্পতির চরিত্রে অভিনয় করেছেন আনিকা কবির শখ, শাহরিয়ার নাজিম জয়, ফারিন খান, ইমতিয়াজ বর্ষণ, সোহেল মণ্ডল ও মৌসুমী মৌ। তাদের সঙ্গে আছেন আরও অনেকে।

‘ত্রিভুজ’ দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে আনিকা কবির শখের। সংসার নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি ফিরেছেন ছোটপর্দায়। এবার তিনি শুরু করছেন ওটিটি ক্যারিয়ার। ওটিটিতে অভিষেক প্রসঙ্গে শখ বলেন, ‘অবশেষে ওটিটিতে আসতে পেরে ভালো লাগছে। অপেক্ষা করছি দর্শক কী প্রতিক্রিয়া দেখার তার জন্য। আমার বিশ্বাস অন্যান্য মাধ্যমগুলোতে কাজের মতো এখানেও সবার ভালোবাসা পাবো।’

‘ত্রিভুজ’ নিয়ে নির্মাতা আলোক হাসান জানান, ত্রিভুজ সিনেমাটি তৈরি হয়েছে সোশ্যাল ড্রামা বেজড গল্পে, যেখানে সমাজের তিন স্তরের মানুষের চাওয়া পাওয়ার গল্প দেখা যাবে।

সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ত্রিভুজ। চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ