বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির
advertisement
বিনোদন

কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ মারা গেছেন

বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ মারা গেছেন। বুধবার (৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি কবির কনিষ্ঠতম পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে।

কাজী অনির্বাণের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কবির বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা ও নজরুল সংগীত শিল্পী খিলখিল কাজী। তিনি জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা সবাই প্রার্থনা করবেন।

তিনি আরও জানান, কাজী অনির্বাণের মৃতদেহ কলকাতায় সমাহিত করা হবে। কাজী অনির্বাণ পেশায় ছিলেন একজন চিত্রশিল্পী। কাজী নজরুল ইসলাম জীবিত থাকতেই তার বাবা কাজী অনিরুদ্ধ ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি মারা যান। কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত সংগীতশিল্পী ও ডাকসাইটে গিটারিস্ট। ভাইকে শেষবার দেখতে কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি।

বাবার সৃষ্ট অমর সুর সম্পদ সংরক্ষণের কাজে অনিরুদ্ধ নিজেকে নিয়োজিত রাখতেন কাজী অনির্বাণ। কাজী অনিরুদ্ধর স্ত্রী হলেন কল্যাণী কাজী যিনি একজন লেখক ও সংগীতশিল্পী। কাজী অনিরুদ্ধ ও কল্যাণী কাজীর তিন সন্তান, বড় ছেলেই হলেন কাজী অনির্বাণ ও ছোট ছেলে কাজী অরিন্দম এবং ছোট মেয়ে কাজী অনিন্দিতা। জানা গেছে, কাজী অনির্বাণ স্ত্রীসহ কিছুদিন আগে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন।

আরও পড়ুন:

নতুন রাজনৈতিক দল গঠন করলেন সোহেল রানা

বিপিএলে নিজের টিমের নাম ঘোষণা করলেন শাকিব খান

অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বলী’

সর্বশেষ পাওয়া সংবাদ