শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক : ভক্তদের জন্য সুখবর দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ (৩ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও মা হবার সুখবরটি কোয়েল নিজেই শেয়ার করেছেন।

কোয়েল তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা গেল স্বামী প্রযোজক নিশপাল সিং ও ছেলে কবীরকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন তিনি। সেই ছবি পোস্ট করেই কোয়েল লিখেছেন, ‘সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শিগগির বড় দাদার দায়িত্ব পেতে যাচ্ছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।’ কোয়েল মল্লিক ২০২০ সালের ৫ মে প্রথমবার পুত্রসন্তানের মা হন। তার ছেলেন নাম কবীর। এবার দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন কোয়েল।

প্রেমের সম্পর্কের প্রায় ৭ বছর পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিসপাল। পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দ্বিতীবার কোয়েলের মা হওয়ার এ সুখবর জেনে কোয়েল মল্লিককে শুভেচ্ছা জানিয়েছেন টালিউড তারকা শুভশ্রী, পরমব্রতসহ আরও অনেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ