বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন
advertisement
বিনোদন

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, ভর্তি হাসপাতালে

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (০১ অক্টোবর) ভোরে গুলিবিদ্ধ হন তিনি।

জানা গিয়েছে, নিজের রিভলভার থেকেই গুলি লাগে তাঁর পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত, ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি তিনি।

গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংবাদ সংস্থাকে বলেন, ‘‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। ওঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।’’

সংবাদসংস্থা সূত্রে খবর, আনুমানিক ভোর ৪. ৪৫ মিনিটে অঘটন ঘটে। ৬০ বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। গুলি ছুটে এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে বিশদে এখনও কিছু জানানো হয়নি। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে : মিঠুন

সর্বশেষ পাওয়া সংবাদ