বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু - প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নিউ মার্কেট অগ্নিকাণ্ড - ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের শোক ও সহযোগিতার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি এড়াতে কমিশনের কঠোর সতর্কতা এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন
advertisement
বিনোদন

কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে : মিঠুন

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এটি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

আগামী ৮ অক্টোবর ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, ‘মিঠুন দার অসাধারণ সিনেমাটিক সফর সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা। কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন জুরি। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান রয়েছে।’

নাম ঘোষণার পর ভারতীয় গণমাধ্যমকে মিঠুন বলেন, ‘কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি, সেখান থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি, এতবড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পাচ্ছি না, কাঁদতেও পাচ্ছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’

মিঠুনের কথায়, ‘আমি শুধু আমার সেই অনুরাগীদের বলতে চাই, যাঁরা এক্কেবারেই আর্থিকভাবে শক্তিশালী নয়, যে আমি যদি এখানে পৌঁছতে পারি, তাহলে আপনারাও পারবেন।’

বাংলা, হিন্দিসহ ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তীর। এর আগে ভারতের জাতীয় পুরস্কার, পদ্মসম্মানে ভূষিত হয়েছেন মিঠুন।

আরও পড়ুন:

ভারতে মুক্তি পাবে না পাকিস্তানের ছবি

ভারত থেকে অস্কারে যাচ্ছে ‘লাপাতা লেডিজ’

১১ অক্টোবর মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’

সর্বশেষ পাওয়া সংবাদ